Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Jun 2023 12:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়া সদর ও সোনাতলা উপজেলার ১০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এর সভাপতিত্বে সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি বগুড়ার সোনাতলা উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। 

এসময় সোনাতলা  উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান, বালুয়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। এছাড়া, বগুড়া সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এর সভাপতিত্বে বগুড়ার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংক, বগুড়া এর পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এবং উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। 

বিনিয়োগবার্তা/এমআর//