
নিজস্ব প্রতিবেদক: ২৩তম বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির এজিএম আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে।
ডিএসইর ওয়েবসাই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এর আগে কোম্পানিটি এজিএমের জন্য গত ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু অনিবারয কারণে এজিএম অনুষ্ঠান করতে পারেনি।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিনিয়োগবার্তা/কেএইচকে//