
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পনি।
কোম্পানিগুলো হলো: ট্রাস্ট ব্যাংক, শাশা ডেনিমস, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংক, শাশা ডেনিমস, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। আর ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ও ইউনাইটেড ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
শাশা ডেনিমস: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে সার্ভিল্যান্স রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
যমুনা ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ইস্টার্ন ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ন্যাশনাল হাউজিং: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ইউনাইটেড ফাইন্যান্স: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//