Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 24 Jun 2023 11:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ৬২ শতাংশ বা ৩৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৫৫ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯১১ কোটি ১৩  লাখ ৬৭ হাজার টাকার বা ২৩.৫৫ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ২৩টির। আর ২০৮টির দাম ছিল অপরিবর্তিত।

বিনিয়োগবার্তা/ডিএফই//া