Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 24 Jun 2023 14:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: এখন থেকে ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করতে পারবেন অ্যাপ থেকেই। কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার হবে না। ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে এখন খুব সহজেই আপনার পছন্দের রিলস ভিডিওটি ডাউনলোড করতে পারবেন ফোনে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীরা রিলগুলো ডাউনলোড করতে সক্ষম হবে।

ব্যবহারকারীরা শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশন থেকে এটি করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, শুধু পাবলিক অ্যাকাউন্টে থাকা রিলগুলো ডাউনলোড করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্টগুলো রিল ডাউনলোড করার ক্ষমতা বন্ধ বা সীমাবদ্ধ করতে পারবে।

মূলত টিকটককে টেক্কা দিতেই মেটার মালিকানাধীন সাইটটিতে আনা হয় এই শর্ট ভিডিও তৈরির ফিচারটি। যা বর্তমানে মেটারের আরেক সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকেও আছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ থেকেই রিলস ডাউনলোড করতে পারবেন-

বিনিয়োগবার্তা/কেআরএইচ//