Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 24 Jun 2023 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ঘোষণা অনুযায়ী কোম্পানিগুলোর পর্ষদ সভা রবিবার, ২৫ জুন অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং সিরামিকস ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফু-ওয়াং সিরামিকসের পর্ষদ সভা ২৫ জুন বিকাল  সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

দ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৫ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।   সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//