Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, উন্নয়নের জন্য জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। আমাদের ভুলত্রুটি আছে, তবে এমন ভুল করিনি তার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। দেশের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলিনি।

শনিবার নগরের একটি কমিনিটি হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

সাইফুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্রের ভিসানীতি।

আগামী কয়েক মাসের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আসবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্য মুক্ত দেশ গঠনে কাজ করছে। দেশের মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে।

তিনি বলেন, ভিশন ২০২১ বাস্তবায়ন করেছি, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য, তাই ৪১ সালকে আমরা টার্গেট করেছি। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।  

এ সময় আরো বক্তব্য রাখেন- নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এসএম আবুল কালাম, চেমন আরা তৈয়ব ও শাহাজাদা মহিউদ্দিন প্রমুখ।

বিনিয়োগবার্তা/এএইচএস//