Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 08:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  লোক নাট্যদলের ৩ যুগ পূর্তিতে ৮টি নাটক নিয়ে উৎসবের আয়োজন করেছে লোক নাট্যদল। আগামী ৫ জুলাই লোক নাট্যদলের প্রতিষ্ঠার তিন যুগ ।

সোমবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪দিনের উৎসবের ঘোষণা দেন দলটির প্রধান লিয়াকত আলী। এ সময় তিনি জানান, ১৯৮১ সালের ৬ জুলাই নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে লোক নাট্যদলের জন্ম। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দুটি নাটক- সুকুমার রায়ের ‘অবাক জলপান’ এবং তারিক আনাম খান রূপান্তরিত মলিয়েরের ‘কঞ্জুস’।
৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে অধ্যাপক আব্দুস সেলিম অনুদিত গাও সিং জিয়ান-এর ‘মাঝরাতের মানুষেরা’। ৭ জুলাই শুক্রবার বিকেল ৪টায় ‘মুজিব মানে মুক্তি’, ৫টায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘ডাকঘর’ এবং সন্ধ্যা ৬টায় রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক আলোচিত নাটক ‘রথযাত্রা’ মঞ্চস্থ হবে। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়নে রয়েছে ময়মনসিংহ গীতিকার অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব।
৮ জুলাই শনিবার আয়োজনের সমাপনী দিন সকাল ১১টায় রয়েছে সেমিনার। শেষ দিন পরীক্ষণ থিয়েটারে ‘লীলাবতী আখ্যান’ দিয়ে শেষ হবে উৎসব।

এমআর/৩ জুলাই,২০১৭