Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Jun 2023 13:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মিনিস্টার গ্রুপের ‘কোটি কোটি টাকার ঈদ সালামি’ অফারের মাধ্যমে  ঢাকার মিরপুরস্থ  মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে  ১০০% ফ্রি পেলেন মিরপুর শাহ আলীবাগের  মোঃ হাবিবুর রহমান। অন্যদিকে ডেমরায় মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে ফ্রিজ কিনে ৫০% ফ্রি পেলেন ডেমরা ডগাইয়ের মোঃ রাসেল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে মিনিস্টার গ্রুপ নিয়ে এসেছে 'কোটি কোটি টাকার ঈদ সালামি' অফার । এ অফারের মাধ্যমে একজন গ্রাহক মিনিস্টার গ্রুপের যে কোন মডেলের ফ্রিজ, এলইডি টিভি, এসি এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্য কিনলেই পেতে পারেন স্ক্র্যাচ কার্ড। আর কার্ড ঘষেই পাওয়া যাবে ক্যাশ ভাউচার, ইনস্ট্যান্ট গিফট, ১০০% পর্যন্ত ফ্রি, নগদ মূল্যছাড়াসহ আকর্ষণীয় নি্শ্চিত সব উপহার। 

১০০% ফ্রি পেয়ে অত্যন্ত খুশি মোঃ হাবিবুর রহমান । তিনি ১০০% ফ্রি পেয়ে উচ্ছ্বাসিত কন্ঠে বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, ফ্রিজ কিনে ১০০% ফ্রি পেয়েছি! এই খুশি ভাষায় প্রকাশ করার মত নয়। এর আগে অনেক প্রতিযোগিতায় ছোট ছোট পুরস্কার পেলেও এইবারই প্রথম আমি এত বড় পুরস্কার পেয়েছি। সত্যি কথা বলতে, এই ঈদে ফ্রিজ কেনাটা খুব চাপের ব্যাপার ছিল। তবুও অতিপ্রয়োজন ছিল বিধায় ফ্রিজ কেনার জন্য মনস্থির করি। আশেপাশের অনেকের কাছ থেকে খোঁজ খবর নেই বাজারে দামে কম মানে ভালো কোন কোম্পানির ফ্রিজ ভালো। তারপর সিদ্ধান্ত নেই যে, মিনিস্টার ফ্রিজই নিব। তখনো ভাবিনি এত বড় বিষ্ময় অপেক্ষা করছে আমার জন্য। মিনিস্টার কোম্পানিকে বিশেষ ধন্যবাদ ক্রেতা-সাধারণের জন্য এমন অফার রাখার জন্য।”

৫০% ফ্রি পেয়ে ব্যাপক আনন্দিত ডগাইয়ের মোঃ রাসেল । পুরস্কার পাওয়ায় ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আমার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। মিনিস্টার কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এমন অফার রাখার জন্য।”

এ বিষয়ে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, “ঈদ হচ্ছে আনন্দ উদযাপন ও উপহার দেওয়ার সময় । আর তাই এবার ঈদে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমাদের পণ্য উপভোগের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করার সুবিধার্থে মিনিস্টার গ্রুপ এই ঈদ স্পেশাল ক্যাম্পেইন চালু করেছে”।

উল্লেখ্য, সকল প্রকার (ফ্রিজ, এলইডি টিভি এবং এসি) এক্সচেঞ্জ (পুরনো দিলে নতুন মেলে) অফার সমূহ অফারের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলমান থাকবে। রয়েছে ০% ডাউন পেমেন্ট এর সুযোগ এবং ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা।

এছাড়াও যেকোন অফার, তথ্য বা সেবা পেতে 

ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে  https://ministerbd.com/

অথবা কল করুন আমাদের হটলাইন 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ এই নম্বরে

বিনিয়োগবার্তা/কেএইচকে//