Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Jun 2023 21:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করা কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে আগামীকাল সোমবার (২৬ জুন) লেনদেন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “MKFOOTWEAR"। আর কোম্পানি কোড হবে ৮৩০০১। এমকে ফুটওয়্যার ট্যানারি খাতে লেনদেন করবে।

আজ রোববার (২৫ জুন) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত কিউআই আবেদন সম্পন্ন করেছে।

এমকে ফুটওয়্যার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কিউআই আবেদনের মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায়।

কোম্পনিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাক মূল্যের ১ কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করেছে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সা।

বিনিয়োগবার্তা/ডিএফই//