
নিজস্ব প্রতিবেদক: ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে রোববার (২৫ জুন) বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ডাচ-বাংলা ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৭.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
বিনিয়োগবার্তা/ডিএফই//