Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুতে দৈনিক গড়ে টোল আদায় হচ্ছে ২ কোটি ২৮ লাখ টাকা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৫ জুন) রাজধানীর বনানীতে সেতু ভবনে পদ্মা সেতু উদ্বোধনের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, গত বছরের ২৫ জুন থেকে চলতি বছরের ২৪ জুন রাত ১২টা পর্যন্ত ৫৬ লাখ ৭৫ হাজার গাড়ি যাতায়াত করেছে। ওইসব গাড়ির টোল থেকে আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। এ আয় আজ রোববার বিকেল নাগাদ ৮০০ কোটিতে উন্নীত হবে। পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয় ২ কোটি ১৮ লাখ টাকা।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি ছাড়া রাষ্ট্রের সবাইকে টোল দিতে হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও টোল দিয়ে সেতু পারাপার হয়েছেন।

কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের ৪টি কিস্তি পরিশোধ করা হয়েছে। ৬৩২ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে আর আগামী ৩৫ বছরের মধ্যে কিস্তির সব টাকা ফেরত দেয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পদ্মা সেতুর কারণে বদলে যাচ্ছে দেশের অর্থনীতি। পদ্মা সেতু কোনো সরকার বা দলের সম্পদ নয় এটি জাতির সম্পদ। এটি সংরক্ষণের দায়িত্ব সবার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

বিনিয়োগবার্তা/এমআর//