Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Jun 2023 17:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রতিমাসে এক কোটি পরিবারকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

রোববার (২৫ জুন) বোরো সংগ্রহ অভিযানের অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, টিসিবি কার্ডে যে মালামাল দেওয়া হয়, প্রতিব্যক্তি তার সঙ্গে প্রতি মাসে ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাবেন। 

আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে টিসিবি কার্ড ধারীদের স্মার্ট কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী জানান, আগামী ৩০ জুন পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার টন খাদ্য মজুদ আছে। আপদকালীন সংগ্রহ ১৪ লাখ টন সংগ্রহে থাকার কথা থাকলেও সে তুলনায় সাড়ে ৪ লাখ টন খাদ্য বেশি মজুদ রয়েছে। 

চালের দাম স্থিতিশীল আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন আইন চলতি অধিবেশনে পাস হবে। এর ফলে অনেক খাদ্য বান্ধব সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//