Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Jun 2023 11:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৫৯তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ফকির মাসরিকুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক কেএএম মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ও পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//