Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Jun 2023 11:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিকে ’জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে-রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দার্ণ জুট, অ্যাপলো ইস্পাত ও নূরানী ডাইং লিমিটেড।

রোববার (২৫ জুন) থেকে কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে লেনদেন করা শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলো বিএসইসির আইন অমান্য করায় ক্যাটাগরিচূত্য হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাপলো ইস্পাত ’বি ক্যাটাগরির। আর বাকী কোম্পানিগুলো এ ক্যাটাগরির ছিল।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিনিয়োগবার্তা/এসএএম//