Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 16:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাকিস্তানের পাঞ্জাবে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। গত ২৫ জুনের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই নিহত হয়েছেন। এ পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ২০৬ হতে পারে বলে জানান তারা।

মঙ্গলবার (৪ জুলাই) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

গত ২৫ জুন দক্ষিণ আহমেদপুরের কাছাকাছি এলাকায় তেল বহনকারী ট্যাংকারটি সড়কে উল্টে গেলে তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক গ্রামবাসী ভিড় করে। এ সময় বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আশপাশের ৬টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।

উদ্ধার কাজে থাকা এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তেল সংগ্রহের সময় কেউ সম্ভবত সেখানে লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করেছিলেন।

নিহতদের মধ্যে অনেকেই গুরুতর অগ্নিদগ্ধ হওয়ার কারণে তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর নিহতদের মধ্যে ১২৫ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৭)