Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

গাজীপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে।

তাঁরা হলেন-বগুড়ার সোনাতলার নামাতখালী গ্রামের মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনার গিয়াস উদ্দিন (৩৬), মাগুরার হারিসপুরের আল আমিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের বিপ্লব চন্দ্র শীল (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মজিবুর রহমান (৩৭)।

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্য চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৭)