Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 22:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সদ্য সমাপ্ত (২০১৬-১৭) অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে ১ হাজার ২৬৪ কোটি টাকার। আলোচ্য মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪ হাজার ৮৬৯ কোটি টাকার। এর আগের অর্থবছরের একই সময়ে যা বিক্রি হয়েছিল ৩ হাজার ৬০৫ কোটি টাকা।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

প্রাপ্ত তথ্য মতে, গত এপ্রিল থেকে মে মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৩৭১ কোটি টাকা। এপ্রিল মাসে বিক্রি হয়েছিল ৪ হাজার ৪৯৮ কোটি টাকার সঞ্চয়পত্র।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অর্থবছরের এক মাস হাতে রেখেই লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়। গত (২০১৬-১৭ ) অর্থবছরের ১১ মাসে অর্থাৎ মে শেষে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪৬ হাজার ৯৬৭ কোটি টাকার। যদিও (২০১৬-১৭) অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে ১৯ হাজার ৬১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

এদিকে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য তফসিলি ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ি, প্রায় প্রতিদিনই সঞ্চয়পত্র কিনতে কেন্দ্রীয় ব্যাংক, তফসিলি ব্যাংক, ডাকঘর ও জাতীয় সঞ্চয় ব্যুরোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। সঞ্চয়পত্র কিনতে এসব প্রতিষ্ঠানে দীর্ঘ লাইনও দেখা গেছে কিছু কিছু ব্যাংকে।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৪ ধরনের সঞ্চয়পত্র আছে। এসব সঞ্চয়পত্রে সর্বনিম্ন সাড়ে ৯ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ সুদ দেওয়া হয়। অন্যদিকে ব্যাংকে আমানতের মেয়াদ ভেদে ৪ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৭)