Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 00:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা সহায়তা ট্রাস্টের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আমান গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলো।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেেএ অনুদান দিয়েছে এ শিল্পগ্রুপটি।

আমান গ্রুপ তথা আমান সিমেন্ট লিমিটেড এবং আমান ইকোনমিক জোন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর হাতে অনুদানের এ চেক তুলে দেন।

এ সময় এফবিসিসআই’র সদ্য সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৭)