Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর ৭০ ভাগ মানুষের স্থায়ী কোন আবাসস্থল বা ঠিকানা নেই। সারাদেশে নিজস্ব আবাসনহীন মানুষের সংখ্যা ৫০ ভাগ৷

ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: নজরুল ইসলাম জানান, ঢাকার মাত্র ৩০ ভাগ মানুষের নিজস্ব মালিকানাধীন আবাসস্থল আছে৷ ৩০ ভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকেন৷ আর বাকি ৪০ ভাগ থাকেন বস্তিতে৷

স্থপতি ইকবাল হাবিব জানান, সারা দেশের চিত্রও মোটামুটি একই রকম৷ কারণ গ্রামের ৫০ ভাগ মানুষ এখন ভূমিহীন৷ তাঁদেরও নিজস্ব কোন বসতবাড়ি নেই৷ অন্যের জমিতে ঘর তুলে থাকেন।

ড. নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৮০ ডলার৷ আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাতশো ডলারে৷ কিন্তু আয় বৈষম্যও বেড়েছে ব্যাপক। বাংলাদেশ বিশ্বের সর্বাধিক আয় বৈষম্যের দেশ৷ ফলে আবাসন সংকট আরো চরম আকার ধারণ করেছে৷ যা ভয়ংকর পরিস্থিতি ডেকে আনতে পারে।
এ অবস্থায় সামাজিক আবাসনের কথাই বলছেন বিশ্লেষকরা৷ যাতে সরকারী ও বেসরকারী উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ছোট আকারের ফ্ল্যাট তৈরি হবে৷ আর ভাড়ার বিপরীতে দাম শোধ করে ব্যবস্থা করতে হবে তাদের মালিকানা দেওয়ার।

(এসএএম/ ০৫ জুলাই ২০১৭)