Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১১ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৭’ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৭ জন গুণী ব্যক্তি, ৩টি প্রতিষ্ঠান ও একটি গ্রামকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুণীজন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্বর্ণপদক, স্মারক ও চেক তুলে দেন।

ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা – ২০১৭’ প্রাপ্ত গুণীজন ও প্রতিষ্ঠানসমূহ হচ্ছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় মফিদুল হক, বাংলা ভাষা ও সাহিত্যে কবি আসাদ চৌধুরী, সংস্কৃতিতে ছায়ানট, শিক্ষায় ড. সৈয়দ আনোয়ার হোসেন, চিকিৎসায় ডা. সামন্ত লাল সেন, সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী, অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যে সালাহউদ্দিন আলমগীর (সিআইপি), বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সমাজ বিনির্মাণে সূচনা ফাউন্ডেশন ও ক্রীড়াতে কলসিন্দুর গ্রাম (ফুটবল)।

‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৭’ প্রদান ও ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক- আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক – এ.এস.এম. ফিরোজ আলম, মোরশেদ আলম এমপি ও আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, উর্ধ্বতন নির্বাহী, সম্মানিত গ্রাহক ও  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি ও জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি এবং লেজার শো ।

এমআর/এসএএম/ ০৫ জুলাই, ২০১৭