Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পারসোনায় রূপসজ্জার প্যাকেজে এখন থেকে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকরা বিশেষ ছাড় পাবেন। ডেবিট/ ক্রেডিট কার্ড এর ‘তারা’ গ্রাহকরা পারসনাতে তারা বিউটি প্যাকেজে ১১% ছাড় এবং ৫০০ টাকার বিউটি সার্ভিস গ্রহণ করলেই মেম্বারশিপ কার্ড পাবেন।

পারসনার সঙ্গে সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এ সংক্রান্ত এক চুক্তি হয়েছে।

চুক্তি অনুষ্ঠানে পারসনার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, উর্ধ্বতন কর্মকর্তা নুসরাত জাবিন, ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের ডিপোজিটস ও এনএফবিএর প্রধান সারাহ এনাম উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্র্যাংক ব্যাংক জানিয়েছে, এই অফার ৩০ অক্টোবর পর্যন্ত থাকবে।

এমআর/৫জুলাই,২০১৭