Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 05:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী দুই আসরের জন্য বিপিএলের দল খুলনা টাইটানসের কোচ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। আজ রাজধানীর একটি হোটেলে তাঁর আনুষ্ঠানিক পরিচিতি পর্বটাও সেরে ফেলেছে খুলনা টাইটানস । ক্রিকেট ছাড়ার পর শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনের যে নতুন পরিচয় যোগ হয়েছে কোচ হিসেবে। যদিও কোচ হওয়ার অভিজ্ঞতা তাঁর এটাই প্রথম নয়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্ব পালন করেছেন। কোচিংয়ে প্রথম দায়িত্ব নিয়েই দারুণ সফল জয়াবর্ধনে, মুম্বাইকে জিতিয়েছে শিরোপা।খুলনা টাইটানসের হয়ে ও কিছু করে দেখানো লক্ষ্য তাঁর।

গত কয়েক বছরে বাংলাদেশ যেন বদলে যাওয়া এক দল। দেশের মাঠে ধারাবাহিক সাফল্য, বিদেশের মাটিতেও ভালো করা-মাশরাফিরা প্রমাণ করে চলেছেন। বাংলাদেশের এই সাফল্যের ব্যাখ্যাটাই দিলেন জয়াবর্ধনে, ‘অবশ্যই তারা অনেক উন্নতি করেছে। ১৯৯৯ বিশ্বকাপের পর থেকে তারা অনেক পথ এগিয়েছে। গত ছয় বছর তারা ধারাবাহিক ভালো খেলছে। এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে বলেই এই সাফল্য। তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ধারাবাহিক মনে হয়েছে।’
বাংলাদেশের সাফল্যের পেছনে নিজ দেশের কোচিং স্টাফদের অবদান অনেক বলেই মনে করেন জয়াবর্ধনে, ‘আমি তো মনে করি বাংলাদেশের সাফল্যের সবচেয়ে বড় রহস্য, শ্রীলঙ্কান কোচিং স্টাফদের পাওয়া। এটা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। আমরা তাদের কিছু কৃতিত্ব দিতে পারি।’

শ্রীলঙ্কার কোচ হচ্ছেন বলে যে খবর শোনা গেছে ১৪৯ টেস্ট, ৪৪৮ ওয়ানডে ও ৫৫ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কান কিংবদন্তির কথা, ‘কোচিংকে পেশা হিসেবে দেখি না। এটা ব্যক্তিগত চ্যালেঞ্জ। যে খেলাটা ভালোবাসি সেটিকে কিছু দিতে চাই।

(এমআর/ ৫ জুলাই,২০১৭)