Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বেসকারি খাতের ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এ রউফ চৌধুরী।

গত সোমবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে এ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুর রউফ চৌধুরী র‍্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একইসঙ্গে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অন্যতম পরিচালক তিনি।

চার বছর বাংলাদেশ বাস্কেট বল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন শিল্পপতি আব্দুর রউফ চৌধুরী। এছাড়া ২০ বছরেরও বেশি সময় ধরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য তিনি। ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা এ রউফ চৌধুরী।

(এসএএম/ ০৬ জুলাই ২০১৭)