Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 08:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : সালমান-শাহরুখ একে অন্যের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেই শুধু বন্ধুত্বের প্রমাণ ই দিচ্ছেন না, তাঁদের বন্ধুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সালমান খানকে নতুন গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ খান।

গত মঙ্গলবার বিকেলে শাহরুখের নতুন ছবির সেটে হাজির হয়েছিলেন সালমান। সেখানে একটি দামি গাড়ি উপহার দিয়ে সালমানকে চমকে দেন শাহরুখ খান।। জানা যায়,বাজারে আসা নতুন মডেলের একটি গাড়ি বন্ধুকে উপহার দিয়েছেন শাহরুখ।

সালমান খান শিগগিরই মরক্কোয় যাবেন তাঁর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং এ। এ ছবিতে তাঁর নায়িকা ক্যাটরিনা। এটি কবির খানের ‘এক থা টাইগার’-এর সিকুয়েল এবং মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

(এম আর/০৬ জুলাই, ২০১৭)