Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 13:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী মার্চে রাজধানী ঢাকায় আবারও আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ।

৩০ মার্চ থেকে পাঁচ তারকা সোনারগাঁও হোটেলে এ মেলার আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর।

গতকাল শনিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।

আয়োজকেরা জানান, এবারের মেলায় টাইটেল স্পনসর হিসেবে থাকছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস।

সংবাদ সম্মেলনের শুরুতে মেলার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তিও হয়। চুক্তিতে সই করেন মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউ-এস বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন কাজী ওয়াহিদুল আলম। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতার উজ জামান খান কবির।

আয়েজকেরা জানান, এবারের মেলায় ৬৮টি স্টল ও ৫টি প্যাভিলিয়নে দেশ-বিদেশের পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

কাজী ওয়াহিদুল আলম বলেন, পর্যটন পিপাসুরা ঢাকা ট্রাভেল মার্টে একই ছাদের নিচে নিজের চাহিদামতো বিভিন্ন পণ্য ও সেবা বেছে নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় প্যাকেজ ও মূল্য ছাড় দেবে। মেলা উপলক্ষে পর্যটনবিষয়ক একাধিক সেমিনারও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী জানান, বাংলাদেশেও হালাল ট্যুরিজম চালু করতে সনদ প্রাপ্তির চেষ্টা চলছে। এ সময় তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের ভ্রমণের শর্ত শিথিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে কানেকটিভিটির উন্নয়ন ঘটাতে হবে বলেও মত দেন তিনি।

ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, শিগগির ঢাকা-কুয়ালালামপুর ও ঢাকা-সিঙ্গাপুর পথে বিমান চালু করা হবে।

(এসএএম/ ০৫ ফেব্রুয়ারি ২০১৭)