Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 13:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে ড. মো: জাফর উদ্দীনকে নিয়োগ দেয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদে ‘ক’ ক্যাটাগরীতে ড. মো: জাফর উদ্দীন (অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ) কে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে পরিচালক পদে যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে- ড. মো: জাফর উদ্দীন এর পরিচালক হিসেবে যোগদানের তারিখ অবস্যই সংশ্লিষ্ট অধিশাখাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)