Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্যাংকার-এসএমই উদ্যোক্তাদের মধ্যে মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

গত শনিবার কিশোরগঞ্জ জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল- ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এ সময় গভর্নরের উপস্থিতিতে এসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করে রূপালী ব্যাংক।

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ০৯ জুলাই ২০১৭)