Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 01:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আজ জাতীয় সংসদে সাংসদ মো. আব্দুল মতিনের (মৌলভীবাজার-২) লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান বিগত অর্থবছরে (২০১৬-১৭) সার বাবদ ৩৪৪০ কোটি ৬৩ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে।

তিনি অারও জানান, বিভিন্ন দেশ থেকে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও এমএপি সার আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজার থেকে বিসিআইসি কর্তৃক ইউরিয়া আমদানি করা হয়।

বিএডিসি ও বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সার আমদানি করা হয়ে থাকে। সারের আমদানি মূল্য এবং ডিলারদের নিকট সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।

মতিয়া চৌধুরী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সৌদি আরব, চীন ও কাতার থেকে ১১৮২ কোটি ১৮ লাখ টাকার ইউরিয়া, তিউনেশিয়া, মরক্কো, বুলগেরিয়া ও লেবানন থেকে ৮০৯ কোটি ৪ লাখ টাকার টিএসপি, সৌদি আরব, চীন ও মরক্কো থেকে ৬৬৭ কোটি ৭৯ লাখ টাকার ডিএপি, কানাডা, রাশিয়া ও বেলারুশ থেকে ৭৫৯ কোটি ৮৩ লাখ টাকার এমওপি এবং চীন থেকে ২১ কোটি ৮৩ লাখ টাকার এমএপি সার আমদানি করা হয়।

 

 

(এম আর / ৯ জুলাই, ২০১৭)