Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 22:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ‘ইউ হ্যাভ দ্য পাওয়ার’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

রোববার চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

ইউসিবি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকল্পে এই ক্যাম্পেইনটি সাজানো হয়েছে। এই ক্যাম্পেইনটির মূল লক্ষ্য হল গ্রাহকের অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমে ব্যাংকের প্রদত্ত সেবার মান নিশ্চিত করা ও উত্তরোত্তর বৃদ্ধি করা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ ই আব্দুল মুহাইমেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চোধুরীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে।

(এসএএম/ ১০ জুলাই ২০১৭)