Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 15:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পরিশোধিত মূলধন বৃদ্ধি করছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সম্মতিপত্র পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১০ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটি আরও ১৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা বৃদ্ধির অনুমতি পেয়েছে। এতে মোট পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়াবে প্রায় ২৪ কোটি টাকা।

এই পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য কোম্পানি ১০ টাকা মূল্যে ১ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৬৯২টি শেয়ার ইস্যু করবে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ সালে ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ের মধ্যে পুঁজিবাজারে তালিকাভূক্তিতে ব্যর্থতার কারণে কোম্পানিটিকে প্রতিদিন ৫ হাজার টাকা করে জরিমানা গুনতে হচ্ছে।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)