Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 23:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংক (বিবি) চলতি মাসের শেষ নাগাদ ২০১৭-১৮ অর্থ বছরের প্রথমার্ধের মূদ্রানীতি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এ মাসের শেষ নাগাদ চলতি অর্থ বছরের প্রথমার্ধের মূদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছি।

তিনি বলেন, বিবি এর আগে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মূদ্রানীতি আরো কার্যকর করতে অর্থনীতিবিদসহ স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।

তিনি বলেন, ইতোমধ্যেই স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব আসছে। আমরা এ সকল প্রস্তাব পর্যালোচনা করে মূদ্রানীতি চূড়ান্ত করব।
রাজি হাসান বলেন, নতুন মূদ্রানীতিতে বিগত বছরের মত সরকারের জন্য ঋণ নেয়ার প্রভিশন থাকবে।

বাংলাদেশ ব্যাংক বিদায়ী অর্থবছরের শেষার্ধের মূদ্রানীতি গত ২৯ জানুয়ারি ঘোষণা করে।

(এমআইআর/ ১২ জুলাই ২০১৭)