Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 10:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:   বাংলাদেশি ক্রিকেটারদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সমস্যা সংবাদ শিরোনাম হচ্ছে অনেক দিন থেকেই। শহীদ আপাতত তারই সর্বশেষ সংযোজন।

বিসিবির সভাপতি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভবিষ্যতে এসব ব্যাপারে বিসিবির আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন ‘যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমাদের নজরে আছে। আমরা কেউই এটাকে মেনে নিতে পারছি না। আমরা তাদের সমর্থনও করিনি। এমনকি মামলা চলার সময় অভিযুক্ত খেলোয়াড়দের খেলা থেকে বহিষ্কৃতও রেখেছি। এখনো তা-ই হবে। আমরা চাইব যেন সব ঠিক হয়ে যাক। কিন্ত না হলে বিসিবি ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত নেবে।’ বিসিবির সভাপতি হিসেবে খেলোয়াড়দের প্রতি বলেন, ‘শুধু ভালো খেলোয়াড় হলেই হবে না, ভালো মানুষও হতে হবে।’

খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলে আজকাল অনেকেই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। সুযোগটা কাজে লাগাচ্ছে অনেক অপরাধী।আর তাতে ওই ক্রিকেটারের ভবিষ্যতে বিপদে পড়ার শঙ্কা তৈরি হয়। বিসিবির সভাপতি চিন্তিত এটা নিয়েও।

নিজের অভিজ্ঞতা থেকে বলেন, ‘বিদেশে গিয়ে কোনো এয়ারপোর্টে নামলে সেখানে যদি কোনো বাংলাদেশি থাকে, তারা আমার সঙ্গে ছবি তুলতে আসে। পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে—কোনটি যে কে, আমি একজনকেও চিনি না। এখন এটা যদি ওরা অন্য কোনো কাজে ব্যবহার করে, তাহলে তো আমি বিপদে পড়ব!’

তিনি এসব বিষয়ে ক্রিকেটারদের সচেতন থাকতে বলেন ,‘সবাইকেই এখন সতর্ক হতে হবে। জেনেশুনে যেন তারা এ রকম কোনো জায়গায় না যায়। ক্রিকেটাররা দেশের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে, এটাই আমরা আশা করি। আশা করি, এসব সমস্যা শিগগিরই কমে আসবে।’

(এম আর / ১২ জুলাই, ২০১৭)