Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 13:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য পাঁচশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ওই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ দশমিক ৫১ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১৪ দশমিক ৬৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)