Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 00:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রতিষ্ঠান আরএফএল এবার মুন্সিগঞ্জে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু করেছে। হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, রিগ্যাল ফার্নিচার, ভিশন ইলেকট্রনিক্সসহ আরএফএল এর বিভিন্ন পণ্য সামগ্রী এ শোরুমে পাওয়া যাবে।

মুন্সিগঞ্জ সদর থানা রোডে শোরুমটির উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

আরএন পাল জানান, মানসম্মত সেবা ও ক্রেতাদের চাহিদা পূরণ করতে এই আউটলেটটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল স্থানে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু করা হবে। ‘বেস্ট বাই’ কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বেস্ট বাই এর ইনচার্জ রাহাত জাহান শামীম, সিনিয়র সেলস ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৫০টির বেশি ‘বেস্ট বাই’ এর শোরুম রয়েছে।

(এসএএম/ ১২ জুলাই ২০১৭)