Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 04:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রূপালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত এবং সদ্য যোগদান করা দুই ডিএমডিকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

বুধবার (১২ জুলাই ২০১৭) ব্যাংকটির রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয়ে তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়।

পদোন্নতি প্রাপ্তরা হলেন, আব্দুল মজিদ শেখ ও বিষ্ণুপদ চৌধুরী।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান পদোন্নতি প্রাপ্তদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জিএম হাসনে আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. কাইসুল হক, মো. মাঈন উদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ১২ জুলাই ২০১৭)