Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 11:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের কয়েকটি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে।

সোমবার স্বাস্থ্যমন্ত্রণালয় চারজন ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার করে নেওয়ার পরে তারা এই ঘোষণা দেয়।

জানা গেছে, সোমবার এক ঘোষণায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওই চারজন ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার করে স্বাস্থ্যমন্ত্রণালয়।

ওই চারজনকে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তদন্তের ভিত্তিতে চারজন ইন্টার্ন চিকিৎসককে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত এবং পরবর্তীতে তাদের ভিন্ন চারটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

এর পরেই এই শাস্তির প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন সেখানকার ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরও ৫টি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও শনিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেয়।

গতকাল তাদের এই কর্মবিরতিকে বেআইনি বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, রোগীকে সেবা দেওয়ার দায়িত্বে রয়েছেন চিকিৎসকরা। রোগীর স্বজনরা যদি আহত হয়, লাঞ্ছিত হয় এবং রোগীও মৃত্যুবরণ করে তাতো উপেক্ষা করা সম্ভব না।

নাসিম বলেন, আর এ প্রতিবাদে যদি চিকিৎসকরা কর্মবিরতি করে সেটাওতো দুখঃজনক। রোগীকে জিম্মি করেতো কোনো চিকিৎসক এভাবে ধর্মঘট করতে পারে না

তিনি বলেন, চিকিৎসক এবং রোগীদের সুরক্ষায় একটি নতুন আইন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।  আইনটি পাশ হলে বিষয়গুলো অনেক কমে আসবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)