Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 22:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

 

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আজ বুধবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রাজধানী ঢাকার বর্জ্য থেকে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রশ্নোত্তর পর্বে সাংসদ বজলুর হক হারুনের (ঝালকাঠি-১) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার মেট্রিক টন। উৎপাদিত এই বর্জ্যের মাত্র অর্ধেক পরিমাণ বর্জ্য স্তুপিকরণ এলাকা বা ডাম্পিং সাইটে পাওয়া যায়। এই পরিমাণ বর্জ্য দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব।

তিনি অারও বলেন, ‘ সুন্দর পরিবেশ ভিত্তিক নগর গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ ও এনার্জি উৎপাদন করা যায় তা নিয়ে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে।’

(এম আর / ১২ জুলাই, ২০১৭)