Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 05:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: টেলিভিশনের ক্ষেত্রে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিলো ওয়ালটন । জুলাই মাসের প্রথম দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ।

জুলাই মাস থেকে টিভি কেনার পর এক বছরের টিভিতে যে কোনো সমস্যা হলে গ্রাহকদের দেয়া হবে নতুন টিভি।ওয়ালটন টিভির গুণগতমান বাড়ানো এবং গ্রাহকদের অধিকতর সেবার ক্ষেত্রে শতভাগ আত্মবিশ্বাসী বলেই ওয়ালটন এই ঘোষণা দেয়।

ওয়ালটন জানায়, ‘গাজীপুরে নিজস্ব কারখানায় বিশাল বিনিয়োগের মাধ্যমে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির মেশিনারিজ স্থাপন করেছে ওয়ালটন। নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক মান। পাশাপাশি আরো গ্রাহকবান্ধব হতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সময়োপযোগী পণ্য উপহার দিতে দেশের সর্ববৃহৎ টেলিভিশন গবেষণা ও উন্নয়ন বিভাগ গড়ে তুলেছে ওয়ালটন। যেখানে কাজ করছেন উচ্চ-শিক্ষিত, মেধাবী ও দক্ষ প্রকৌশলীরা। তারা ওয়ালটন টিভির মান উন্নয়নে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন। যার সুফল হিসেবে এলইডি টেলিভিশনে এবার দেশীয় ব্র্যান্ডটি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।’

১২ জুলাই মতিঝিলে ওয়ালটন মিডিয়া অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ওয়ালটনের এলইডি টিভির প্যানেলে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবাও থাকছে

ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ফরহাদ হাসান মামনুন, টিভি সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগ্রের প্রধান মোস্তফা নাহিদ হোসেন এবং টিভি সার্ভিসিং শাখার প্রধান ব্রজ গোপাল কর্মকার।

অনুষ্ঠানে বলা হয়, এ মাস থেকে টিভি কেনার এক বছরের মধ্যে যদি এলইডি টিভির প্যানেলে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেটি বদলে সম্পূর্ণ নতুন টিভি দেবে ওয়ালটন।

ওয়ালটন টিভিতে উচ্চমানের ছবি ও শব্দের গুণগতমান নিশ্চিত করতে ডাইনামিক নয়েজ রিডাকশন, মোশন পিকচার, সর্বোচ্চ ফ্রেম রেট, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম সমৃদ্ধ নিজস্ব ডিজাইনের উন্নত প্রযুক্তির মাদারবোর্ড ব্যবহার করা হচ্ছে। সেইসঙ্গে ওয়ালটন টিভি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী।

ইভা রিজওয়ানা বলেন, বর্তমানে স্থানীয় বাজারে ওয়ালটনের রয়েছে ৬৭টি বৈচিত্র্যময় মডেলের এলইডি টিভি। এরইমধ্যে গ্রাহকদের আস্থা ও মন জয় করে নিয়েছে ওয়ালটন। তাই ওয়ালটন এখন বাজারের শীর্ষ ব্র্যান্ড। রিপ্লেসমেন্ট সুবিধা এক বছরে উন্নীত করায় ওয়ালটনের প্রতি গ্রাহদের আস্থা আরো বৃদ্ধি পাবে তিনি বলে মনে করেন ।

 

(এম আর / ১৩ জুলাই, ২০১৭)