
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাজাজ অটো লিমিটেড ইন্ডিয়া-এর প্রেসিডেন্ট রাকেশ শর্মা বুধবার রানার অটোমোবাইলসের কারখানা পরিদর্শন করেন এবং কারখানার সবকিছু ঘুরে দেখেন।
আজ রানার গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (মিডিয়া) ওয়াহিদ মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়াহিদ মুরাদ জানান , বিশ্বের শীর্ষ থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাজাজের সঙ্গে বাংলাদেশে সহযোগী হিসেবে কাজ করছে রানার। বাংলাদেশের বাজারে রানারের মাধ্যমে এলপিজি ও ডিজেল সক্ষম থ্রি-হুইলার আনছে বাজাজ।
কারখানা পরিদর্শন করে রাকেশ শর্মা রানারের উৎপাদন সক্ষমতা ও দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, উচ্চ মানসম্পন্ন টু ও থ্রি-হুইলার উৎপাদনের অবকাঠামো সক্ষমতা রানারের রয়েছে।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, রানারের কারখানায় বাজাজ অটো লিমিটেড ইন্ডিয়া-এর প্রেসিডেন্ট রাকেশ শর্মার আগমন পুরো রানার পরিবারের জন্য অনেক বড় সম্মানের। এটি রানার অটোমোবাইলের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
(এম আর / ১৩ জুলাই, ২০১৭)