Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 22:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : সদ্য শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে অর্থাৎ প্রথম  ১০ মাসে এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করা হয়েছে ৮৯ হাজার ৬৩৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এটিএম লেনদেন সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এপ্রিল মাস  পর্যন্ত সারা দেশে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হয়েছে ৯ হাজার ১৭২টি।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘দেশে ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি হওয়ায় এই চ্যানেলে লেনদেনের সুবিধা পাচ্ছেন দেশের মানুষ। ফলে ক্রমান্বয়ে ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে। নগদ অর্থ উত্তোলনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে এটিএম বুথ স্থাপন করায় এই সুবিধাও নিচ্ছেন তারা। ফলে ক্রমান্বয়ে এটিএম কার্ড দিয়ে অর্থ উত্তোলনের পরিমাণও বাড়ছে।’

২০১৫-১৬ অর্থবছরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এটিএমের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬৪ কোটি টাকা।

(এম আর / ১৫ জুলাই, ২০১৭)