Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 23:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : পেট্রোবাংলা ও কাতারের র‍্যাশ গ্যাস কোম্পানির মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ১৫ বছরের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় এ চুক্তি সম্পন্ন হয়। এ সময় পেট্রোবাংলা ও কাতারের র‍্যাশ গ্যাস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার এক উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যম দিয়ে সংবাদটা জানানো হয়, চুক্তি অনুযায়ী কাতারের রাষ্ট্রীয় এই কোম্পানি থেকে বছরে ২.৫ মিলিয়ন মেট্রিকটন গ্যাস আমদানি করবে বাংলাদেশ।

জানা যায়,গ্যাসের দরদাম নিয়ে গত সপ্তাহে কয়েকবার বৈঠকে বসার চেষ্টা করে কাতারের প্রতিনিধিরা। কিন্ত দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি। অবশেষে গত বুধবার ঢাকায় আসে কাতারের প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুই পক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছে।

ওই কর্মকর্তা জানান, চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দাম কত হবে, কতটুকু নেওয়া হবে, মেয়াদ সবই নির্ধারণ করা হয়েছে।

গত জুনে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো.ফাইজুল্লাহ গ্লোবাল বলেছিলেন, কাতার সফরকালে কাতারের র‍্যাশ গ্যাসের সাথে সরকারি পর্যায়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছেন। তারা মূল্য ছাড়া সব ইস্যুর সমাধান করেছেন।

২০১০ সাল থেকে সরকার এলএনজি আমদানির প্রক্রিয়া শুরু করে। তখন থেকে এলএনজি আমদানির জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এতদিন পরে চুক্তি স্বাক্ষরিত হলো।

 

(এম আর / ১৫ জুলাই, ২০১৭)