Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 08:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার ও গতকাল শনিবার রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে ব্যাংকটির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা এবং সব শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

সভায় ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং এ বছরের বাকি সময়ের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৬ জুলাই ২০১৭)