
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার-এর জমকালো গ্র্যান্ড ফিনালে।
ডাবর বাংলাদেশ ও আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন।
এতে চ্যাম্পিয়ন হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবরিনা নওরীন। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে বুয়েটের দৃষ্টি চাকমা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাকিনা ইসলাম।
অনুষ্ঠানে ডাবর বাংলাদেশের পরিচালক সঞ্জয় মুনশী, বিপণন প্রধান মো. আসিফুর রউফ ও ব্র্যান্ড ম্যানেজার মো. শরিফুল ইসলাম, নাট্যজন রামেন্দু মজুমদার, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, বিপণন প্রধান সুদেব ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ১৭ জুলাই ২০১৭)