Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 10:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ব্যাংক ঋণের সুদের হার কমার পাশাপাশি কমেছে আমানতের সুদের হারও। ঋণ নেয়ার ক্ষেত্রে বেশির ভাগ ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে এবং সেই সাথে আমানতের সুদের হার ও সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশের ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩৭টি ব্যাংকের ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে অর্থাৎ ১০% এর নিচে রয়েছে। এর মধ্যে ১০টি ব্যাংকের ঋণের সুদের হার ৮% এর ও নিচে।

প্রতিবেদনে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরের মে শেষে ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় সুদহার ৮ দশমিক ৭১ শতাংশ। ঋণের ক্ষেত্রে সবচেয়ে কম সুদ নিচ্ছে বিদেশি ব্যাংক। ঋণের ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলোর গড় সুদহার ৭ দশমিক ৮৫ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের সুদহার ৯ দশমিক ৭ শতাংশ। তবে বেসরকারি অনেক ব্যাংকে এখনো ঋণের সুদহার ১০ শতাংশের উপরে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শেষে ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংকের আমানতের সুদহার ৫ শতাংশের নিচে রয়েছে, যার মধ্যে ১৩টি বেসরকারি ব্যাংক, ৮টি বিদেশি ব্যাংক এবং ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এছাড়া বাকি ব্যাংকগুলোর অধিকাংশেরই আমানতের সুদহার ৫ শতাংশের কাছাকাছি রয়েছে।

ঋণ দেবার ক্ষেত্রে ৮% এর নিচে সুদ নেয়া ব্যাংকগুলো হলো-

বেসিক ব্যাংক,
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,
হাবিব ব্যাংক,
সিটি ব্যাংক এনএ,
কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
উরি ব্যাংক,
এইচএসবিসি
আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড এবং
ব্যাংক আল-ফালাহ লিমিটেড

 

এছাড়া ১০ শতাংশের নিচে ঋণ দিচ্ছে-

পূবালী ব্যাংক
ইসলামী ব্যাংক,
দ্য সিটি ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক
সীমান্ত ব্যাংক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক,
এনসিসি ব্যাংক,
স্ট্যান্ডার্ড ব্যাংক,
সাউথইস্ট ব্যাংক,
ঢাকা ব্যাংক,
আল আরাফা ইসলামী ব্যাংক,
ডাচ-বাংলা ব্যাংক,
প্রাইম ব্যাংক,
মার্কেন্টাইল ব্যাংক,
বিসিবিএল,
ব্যাংক এশিয়া,
ট্রাস্ট ব্যাংক,
শাহজালাল ইসলামী ব্যাংক,
যমুনা ব্যাংক এবং
আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।

 

(এমআর / ১৬ জুলাই, ২০১৭)