Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 23:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩২০তম শাখা ১৬ জুলাই ২০১৭, রবিবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুল হক।

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মোছাঃ শামীম আরা, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণি, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন ও বিশিষ্ট কবি গোলাম রহমান চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(এসএএম/ ১৭ জুলাই ২০১৭)