Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 09:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ব্রিটেনের লয়েড’স ব্যাংক মনে করছে সম্প্রতি ১০০টিরও বেশি দেশে বড় ধরনের যে সাইবার হামলা হয়েছে তাতে ক্ষতির পরিমাণ ১২ হাজার ১০০ কোটি ইউএস ডলার বা প্রায় ১০ লাখ কোটি টাকায় দাঁড়াবে ।

আজ ৫৬ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।

বিশ্বের অনেক পুরাতন এই লয়েড’স ব্যাংকটি বলেছে, ‘এই ক্ষতি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ঝড়ে ক্ষতির সমান।এ ধরনের হামলা আগামী এক দশকে পুরো বিশ্বের ব্যবসা ও সরকারের কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।’

গত কয়েক মাসে পুরো বিশ্ব ২ দফা সাইবার হামলার শিকার হয়। বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান এই হামলার কবলে পড়ে।

লয়েড’স ব্যাংকের দাবি, ‘দুই দফা হামলায় ৫ হাজার ৩০০ কোটি ডলার ক্ষতি হয়েছে, এটা গড় হিসেবে। তবে মোট ক্ষতি ১২ হাজার ১০০ কোটি ডলারে দাঁড়াবে।’

লয়েড’স এর প্রধান নির্বাহী ইঙ্গা বিল জানায়, ‘এই প্রতিবেদন সাইবার হামলায় ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেছে। যা এ নিয়ে পুরো বিশ্ববাসী অন্তত আরও একবার সতর্ক করবে।’

সাইবার হামলার শিকার হয়ে কার্যক্রম ও সেবা বন্ধ করে দিতে হয়েছে অনেক প্রতিষ্ঠানকে। এ ধরনের হামলার ব্যবসা ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।

(এম আর / ১৭ জুলাই, ২০১৭)