Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 20:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর তৌহিদুল ইসলাম রুবেল ওরফে রুবেল মোল্লা (৩৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দেলোয়ার হোসেন জানান, ‘সোমবার দুপুরে স্থানীয়রা রায়পুরার তুলাতুলী গ্রামের মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে রুবেলের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।’ পোল্ট্রি ব্যবসায়ী রুবেল বেলাব উপজেলার রাজারবাগ গ্রামের আবু সায়েদ মাস্টারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুবেল শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শিবপুরের ইটাখোলা এলাকা থেকে নরসিংদী সদরে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে শিবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার (১৫ জুলাই) নিখোঁজ রুবেলের শ্বশুর আঙ্গুর মিয়ার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের দাবি অনুযায়ী স্বজনেরা বিকাশের মাধ্যমে মুক্তিপণের ১ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করেও তাকে ফিরে পায়নি। পরে এ ঘটনা পুলিশকে অবহিত করেন স্বজনেরা।

(এসএইচ্আর/ এসএএম/ ১৭ জুলাই ২০১৭)