Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গ্রাম মফস্বলে কৃষিভিত্তিক শিল্পে স্বল্প হার সুদে ঋণ দেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডযা বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান।

সোমবার বাংলাদেশ ব্যাংকে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে বাংলাদেশ ব্যাংকের সাথে আইপিডিসির একটি চুক্তি স্বাক্ষর হয়।

নতুন চুক্তির অধীনে গ্রামাঞ্চলের কৃষিভিত্তিক শিল্পগুলো সুবিধাজনক আর্থিক সেবা উপভোগ করতে পারবে। যা গ্রাম ও মফস্বলের অর্থনীতিতে প্রভাব ফেলবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, ডিএমডি ও রিটেইল হেড এ এফ এম বরকতুল্লাহ, জিএম ও হেড অব কর্পোরেট বিজনেস রিজোয়ান ডি শামস, হেড অব ট্রেজারি নাভেদ ওয়াহেদ আসিফ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম উপস্থিত ছিলেন।

জানা যায়, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ ১০ শতাংশ সুদে অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন করা হবে। তবে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এ সুদ ৯ শতাংশ হারে প্রযোজ্য হবে। চলতি মুলধন, মধ্যম মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী ঋণ অর্থায়ন করা হবে। চলতি মূলধন ঋণ ১ বছর মেয়াদি, মধ্যম মেয়াদি ঋণ সর্বোচ্চ ৩ বছর এবং দীর্ঘমেয়াদী ঋণ ৫ বছর মেয়াদী হতে পারে।

 

(এম আর / ১৮ জুলাই, ২০১৭)