Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজা‌রের তা‌লিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি) শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

সোমবার ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় রাজধানীর অফিসার্স ক্লাবে এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দীন মোনেম, বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার, এম এ আউয়াল, সোহেলা হোসেন, আমজাদুল ফেরদৌস চৌধুরী, ইয়াকুব আলী মন্টু এবং কে এ এম হারুন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদসহ ব্যাংকের শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

পর্ষদের সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।

(এম আর / ১৮ জুলাই, ২০১৭)